হোর্হে লুই বোর্হেসের কবিতা: হাইকু

হাইকু
১
অন্তহীন রাত্রি
আজ একটি ঘ্রাণের চেয়ে
বেশি কিছু নয়

২
ঠিক ভোর হওয়ার আগে ভুলে যাওয়া
স্বপ্নই কি ছিল সেটি,
নাকি আদতে তা কিছুই ছিল না?

৩
লোকটা মারা গেছে
তার মুখমন্ডলের দাঁড়ি সে কথা জানে না
তার নোখ তখনো বেড়ে চলেছে

৪
চাঁদের আলোয়
যে-ছায়া ক্রমেই বড় হয়
সে একটাই ছায়া

৫
পুরোনো হাত এখনো
কবিতার লাইন সাজিয়ে চলেছে
বিস্মৃতির দিকে

Leave a comment